জাতীয় ২৩ নভেম্বর, ২০২২ ০১:২৪

মিনি স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজশাহীর শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে তানোর উপজেলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিএনপির নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সমবেত হন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

কামরুজ্জামান মিয়া আরও বলেন, স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল, বেশকিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের কাগজ/ইআ