জাতীয় ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩১

মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশ ইউনিট গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

মেট্রোরেলের নিরাপত্তার জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার(১৬ আগস্ট) গণভবনে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠন করতে হবে।মেট্রোরেলের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের কাজ এখন থেকে শুরু করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সময় বেশি নেই, এখনই এ নিয়ে কাজ শুরু করতে হবে।

এ সময় সভায় উপস্থিত জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান মিয়াকে মেট্রোরেল পুলিশ ইউনিট গঠনের বিষয়টি দেখতে বলেন প্রধানমন্ত্রী।