জাতীয় ২৮ নভেম্বর, ২০২২ ০৩:৩৮

এ দেশে আর ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি দেশে অর্থনীতি মন্দা কাটিয়ে উঠতে না পারলেও, রাজনীতির মাঠে সক্রিয় দেশের জনপ্রিয় দলগুলো। ভোটের আগেই সমাবেশ, ধর্মঘট থেকে শুরু করে কোণঠাসা করতেই ব্যস্ত দলে থাকা হালের প্রধান দায়িত্ব-প্রাপ্তরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে আর ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। সুষ্ঠু ভোট হবে। পৃথিবীর অন্য দেশের মতোই এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের অধীনেই এ দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উসকানি দেবেন না। বিশৃঙ্খলা করলে খবর আছে। এ দেশের মানুষকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ ছেড়ে দেয়নি।     

এর আগে, চব্বিশে আমরা ক্ষমতায় উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘২০২৪ সালে আমরা ক্ষমতায় যাব। সংসদ ভেঙে দিতে হবে। ইভিএম মানি না। সারা দুনিয়ায় যখন ব্যালটে ভোট, শেখ হাসিনা কেন ইভিএমে ভোট চায় বুঝি না।’ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৪ বছর অসহ্য সময় পার করেছি। আর না। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সরকারবিরোধী জোয়ার উঠেছে। ২০২৪ সালে আমরা ক্ষমতায় যাব। সংসদ ভেঙে দিতে হবে। ইভিএম মানি না। সারা দুনিয়ায় যখন ব্যালটে ভোট, শেখ হাসিনা কেন ইভিএমে ভোট চান বুঝি না।

এ দিকে ওবায়দুল কাদের স্লোগান দিয়ে বলেন, খেলা হবে, আসল খেলা হবে ডিসেম্বরে (২০২২)। খেলা হবে আন্দোলনে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে হাজার কোটি টাকা পাচারের বিরুদ্ধে। দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহিদ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো. শিবলী সাদিক এমপি, অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য  অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।     

 

২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রত্যাশা।

আমাদের কাগজ/এম টি