জাতীয় ১৩ ডিসেম্বর, ২০২২ ০৫:৩৬

১০ ডিসেম্বরের ভুয়া খেলায় বিএনপি ব্যর্থ: কাদের 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরে ভুয়া খেলা হয়েছে। ১০ ডিসেম্বর ভুয়া, বিএনপির বিজয় মিছিল ভুয়া, তারেকের অপমানের ঘটনা ভুয়া।

আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, কী পেলেন সেখানে গিয়ে! বাংলাদেশ সরকারকে নিষেধাজ্ঞা দিতে ওয়াশিংটন গেছেন। আমির খসরু কী পেলেন! যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ২০টি দেশের ৭০ জন এমপি-মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে। তারমধ্যে বাংলাদেশ নেই। ১০ ডিসেম্বর ব্যর্থ, আমির খসরুও ব্যর্থ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সতর্ক থাকবেন জঙ্গিরা মাঠে নেমেছে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,  যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।


আমাদের কাগজ/এম টি