জাতীয় ১৮ ডিসেম্বর, ২০২২ ০৩:১৩

মোটরসাইকেল রেস কেড়ে নিল ২ কলেজছাত্রের প্রান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে দুই কলেজছাত্রের নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, নসিমনের ধাক্কায় এই দুই কলেজছাত্রদের নিহতের ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই গ্রামের আলী আজমের ছেলে আসলাম (২৩)। সাব্বির কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র আর শোমসপুর আবুতালেব ডিগ্রি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র আসিফ জানায়, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেল আগে পরে যাওয়ার প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেল দুটি দ্রুত গতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের কাগজ/এম টি