জাতীয় ২০ ডিসেম্বর, ২০২২ ০৪:৩১

ইভিএমে ভোট কত আসনে, সিদ্ধান্ত জানুয়ারিতে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই জানা যাবে। 

মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ অফিস কক্ষে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই হবে। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।

তাই কত আসনে ইভিএমে ভোট হবে তা জানুয়ারির মধ্যেই জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি। 

এই নির্বাচন কমিশনার আরও বলেন, জানুয়ারিতে যদি পর্যাপ্ত ইভিএম বাজেট পাওয়া সম্ভব হয়,তাহলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু বাজেট ফেব্রুয়ারিতে পেলে তা সম্ভব হবে না।  

আমাদের কাগজ/এম টি