জাতীয় ২১ ডিসেম্বর, ২০২২ ১১:১১

মাটি খনন করতে গিয়ে মিলল ৩০১ কেজির কষ্টি পাথরের মূর্তি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মাটি খননকালে ৩০১ কেজি ওজনের কষ্টি সন্ধান মিলেছে। পাথরের এই মূর্তির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১ লাখ টাকা ধরা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

জানা গেছে, ফুলবাড়ী ২৯ বিজিবির অধীনস্থ সীমান্ত ফাঁড়ি এলাকার দক্ষিণ আমড়া মাঠে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ চলছিল। এ সময় আমড়া সীমান্ত এলাকার বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম মাটি খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান। পরে বিষয়টি সীমান্ত ফাঁড়িতে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানানো হয়। এ সময় সংবাদ পেয়ে সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. শুকশাহ বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে মূর্তিটি উদ্ধার করেন।

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ওই ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাটি কাটার সময় তারা মূর্তি দেখতে পেয়ে আমাকে জানায়। এ সময় বিষয়টি বিজিবি ও পুলিশ সদস্যকে জানাই। পরে তারা এসে এটি উদ্ধার করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক মো. আলমগীর কবির জানান, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে কষ্টি পাথরের মূর্তিটি কাস্টমসে জমা দেওয়া হবে।

আমাদের কাগজ/এম টি