নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মীরজাফরের গোষ্ঠী এখনো দেশে আছে। যারা মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেয় না। তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে তাদের মূল্যায়ন করছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি যুদ্ধকালীন সীমান্ত এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর চিহ্নিত করে দেশে আনার কথাও বলেন। আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধারা সরকারের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম উত্তর সিটিকে মুক্তিযোদ্ধাদের কাছে আরও সম্মানজনক করতে যা যা করা দরকার তা করবেন বলে জানান। মেয়র আরও বলেন, ঢাকা শহরের প্রতিটি সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে করতে হবে।
আমাদেরকাগজ/এইচএম

















