জাতীয় ২৮ ডিসেম্বর, ২০২২ ১২:০০

মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ, টিকিট ছাড়া মেট্রোরেল ভ্রমণ  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ নিজস্ব প্রতিবেদকঃ স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে মেট্রোর যুগে প্রবেশ করল বাংলাদেশ। অত্যাধুনিক প্রযুক্তির এই মেট্রো ট্রেনে ছয়টি কোচে বসার আসন ৩১২টি এবং দাঁড়িয়ে যেতে পারবেন এক হাজার ৯৯৬ জন। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ট্রেনের দুই প্রান্তের দুটি কোচকে বলা হয় ট্রেইলর কার, সেখানে থাকবেন চালক।

এ দুটি কোচের প্রতিটিতে ৪৮ জন বসে এবং ৩২৬ জনের দাঁড়িয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। আর মাঝখানের চারটি কোচের প্রতিটিতে ৫৪ জন বসে এবং ৩৩৬ জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে ছয় কোচের একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর মধ্যে সব মিলিয়ে বসার সুযোগ পাবেন ৩১২ জন। চড়ার পর ট্রেনে আসন ফাঁকা থাকলে সেখানে বসতে পারবেন যাত্রী। 

তবে এত কিছুর মধ্যে আশানিরুপ বার্তা হলো, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।সূত্র:(আরটিভি অনলাইন)

এছাড়া বিশেষ সুবিধা ক্ষেত্রে মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে পাবেন বিশেষ ছাড়। তবে শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকছে না। এ ছাড়া ৩ ফুটের কম উচ্চতার শিশুদের অভিভাবকের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে টিকিট লাগবে না।

উল্লেখ্য, ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর বুকে ছুটতে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেল। ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির এই বিদ্যুৎচালিত মেট্রোরেল চালুর মধ্য দিয়েই আধুনিক নগরায়নের নতুন অধ্যায় সূচিত হচ্ছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করেছেন।তথ্য অনুযায়ী, উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এই মেট্রোরেলের টিকিট কেটে প্রথম যাত্রীও হচ্ছেন তিনি।