জাতীয় ২৯ ডিসেম্বর, ২০২২ ০২:১৮

১২টায় কেন মেট্রোরেল বন্ধ হলো,উঠতে না পেরে যাত্রীদের বিক্ষোভ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীবাসীর কাঙ্ক্ষিত চাওয়া দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আজ থেকে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই যাত্রীরা মেট্রো রেল দেখতে ও চড়ার সুবাদে ভিড় জমায়। তবে দুপুর ১২টা বাজতেই ট্রেন চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এ নিয়ে সাধারণ যাত্রী ও দর্শনার্থীদের মনে ক্ষোপ শিষ্ট হতে দেখা যায়। বিষয়টি ভালো ভাবে নিতে পারেন নি অনেকেই। 

নিয়ম অনুযায়ী সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে মেট্রোরেল। তাই দুপুর ১২টা বাজতেই ট্রেন চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। গেট বন্ধ করে দেয়ার পর যাত্রীরা গেট খুলে দেয়ার জন্য স্লোগান দিতে থাকেন। দীর্ঘ লাইনের শেষ দিকের দাঁড়িয়ে থাকা অনেকে ফিরে যান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে রিদয় নামের এক ব্যাবসায়ীর সাথে কথা হলে তিনি বলেন, ‘সকালে এসেছি, ইচ্ছে ছিলো মেট্রোরেলে ভ্রমণ করে ইতিহাসের সাক্ষী হবো। কিন্তু কপাল খারাপ সেটা হলোনা। এখানে অনেক মানুষ এসেছে তাই সবাই ভ্রমন করার সুযোগ পায়নি। শুধু আমি না, আমার মতো অনেকে ফিরে যাচ্ছে।’ তিনি বলেন, মেট্রোরেলে ভ্রমন না করতে পেরে কিছুটা খারাপ লাগছে। তবে মেনে নিয়েছি আমি আবার কালকে আসবো।

আমিনুল ইসলাম নামের আরেক দর্শনার্থী বলেন, আমি মিরপুরে থাকি। দীর্ঘ দিন মেট্টোরেলের কাজ চলছিল। তবে অপেক্ষায় ছিলাম কবে মেট্টোরেল চালু হবে। অবশেষে চালু হয়েছে। তাই প্রথম দিনই মেট্টোরেল চড়তে এসেছি। কিন্তু সুযোগ হয়নি। তিনি বলেন, আমরা মোট আট জন এসেছি। তবে কেউ মেট্টোরেলে চড়তে পারিনি। দুপুর বারোটার পর্যন্ত খুব কম সময়, সেই তুলনায় এখানে দর্শনার্থী অনেক বেশি। এসব কারণেই অনেকেই আজ ভ্রমন করতে পারেনি।

স্টেশন বন্ধ করার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা গেটের সামনে জড়ো হয়ে গেট খোলার স্লোগান দিচ্ছেন। এদিকে দিয়াবাড়ি থেকে ট্রেন ছুটে আসলে তাদের হাত দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন রাস্তায় থাকা উৎসুক জনতা। এখনও বাড়ছে দর্শনার্থী ও যাত্রীদের ভিড়। স্টেশনের মেইনগেট আটকানো সেখান মানুষের জটলা দেখা গিয়েছে।

এর আগে ভোর থেকেই মেট্রোরেলের রাজধানীর আগারগাঁও স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা। দেখা গেছে, মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ফুটপাতে গড়িয়েছে যাত্রীদের দীর্ঘ লাইন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রথমদিনেই মেট্রোরেলে ওঠার জন্য তারা আগারগাঁও স্টেশনে এসেছেন। বেশিরভাগ যাত্রী পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে প্রথম দিনেই মেট্রো ট্রেনে চড়ে তাদের স্বপ্ন পূরণ করতে চান। ট্রেন ছুটে আসলেই লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সেলফি তুলেছেন।

আমাদের কাগজ/এম টি