ডেস্ক রিপোর্ট।।
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারন অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবুধাবিতে একদিন বিরতি দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। একই দিনে নিউইয়র্কের প্যালেস হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রায় এক সপ্তাহ নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টেও অংশ নেবেন।




















