জাতীয় ২৯ ডিসেম্বর, ২০২২ ০৯:১২

নিকুঞ্জ সিডিসি টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিকুঞ্জের সিডিসি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ১৪ তলা ওই ভবনের ৯ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

আমাদেরকাগজ/ এইচকে