জাতীয় ৪ জানুয়ারি, ২০২৩ ১১:৫৬

তীব্র শীতে ছয়লাভ রাজধানীসহ সারাদেশ,জনজীবন বিপর্যস্ত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সব বয়সের মানুষ। মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা চারপাশ। নাজুক অবস্থা খেটে খাওয়া মানুষের। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বেলা বাড়লেও বিভিন্ন জেলায় দেখা মেলেনি কাঙ্ক্ষতি সূর্যের। মৃদ্যু শৈত্য প্রবাহে নাকাল বিভাগীয় শহর রাজশাহীর মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। লালমনিরহাটে চরম কষ্টে দুঃস্থরা। বেশি দুর্ভোগে তিস্তা ও ধরলা নদী তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলবাসী। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে আছেন তারা। এ জেলার সর্বনিন্ম ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

কনকনে হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলা মেহেরপুর। সন্ধ্যার পর মানুষের বাইরে চলাচল কমে গেছে। কুয়াশার দাপটে ভোগান্তি বেড়েছে ছিন্নমুলদের।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের জেলাগুলোর জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা।

এমন পরিস্থিতিতে আবহাওয়া কর্মকর্তারা বলছেন এমন পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে।


আমাদের কাগজ/এম টি