জাতীয় ৪ জানুয়ারি, ২০২৩ ০৮:২৬

 আসছে ৫০ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক : বাজারে আসছে ৫০ টাকার নতুন ব্যাংক নোট । গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট আগামী রোববার, ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীকালে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। বুধবার, ৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়- নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

আমাদেরকাগজ/ এইচকে