জাতীয় ৯ জানুয়ারি, ২০২৩ ০৬:৪১

মেয়াদ বাড়ল আইজিপির

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ পেয়েছেন তিনি।

সোমবার রাষ্ট্রপতির নির্দেশে উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার অবসরোত্তর ছুটি ও তদন্ত সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর ৬ (ছয়) মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ বাড়ানো হলে পুলিশে নতুন নজির সৃষ্টি করলেন। কারণ এর আগে পুলিশের কোনো আইজির মেয়াদ বাড়ানো হয়নি। তবে আইজি পদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের নজির রয়েছে।

আমাদেরকাগজ/এইচএম