জাতীয় ১৪ জানুয়ারি, ২০২৩ ০৩:০৫

ঝাড়ু হাতে সহকারী হাইকমিশনার করলেন রাস্তা পরিষ্কার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজশাহীতে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কাকারে নামলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চালান বলে খবর পাওয়া গেছে।  

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারির পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়। 

পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় ঝাড়ু হাতে রাস্তায় দেখতে পাওয়া যায় তাকে। 

দেখা যায়, রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে নিজ হাতে পরিষ্কার করছেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আবার সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলতে দেখ যায়।

এ সময় মনোজ কুমার বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতে প্রতি বছর ১৪ই জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। এরই অংশ হিসেবে বিশ্বের সকল রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও দিবসটি উপলক্ষে প্রতীকী আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। আজকেও রাজশাহীতে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান তিনি।

ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ পরিচ্ছন্নতা অভিযানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ভারতীয় হাইকমিশনে ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি প্রথম শুরু করা হয়েছিল৷ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির রাজঘাটে ২০১৪ সালের ২ অক্টোবর এই প্রচারাভিযানটি আনুষ্ঠানিকভাবে চালু করেন৷ এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল ভারতীয় হাইকমিশন।

আমাদের কাগজ/এম টি