জাতীয় ১৫ জানুয়ারি, ২০২৩ ০৯:৩৯

সাতসকালে সালমান এফ রহমানের বাসায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মাত্র দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তিনি পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনেকটা সূর্য উঠতে উঠতে শুরু করলেন তার দিনের কর্মসূচি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৭টার কিছু সময় পর গুলশান ২ নম্বরের ৭১ নম্বর সড়কে তার বাসায় পৌঁছান মার্কিন মন্ত্রী। এর আগে ওয়েস্টিন হোটেল থেকে রওনা হন ডোনাল্ড লু। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সালমান এফ রহমানের বাসায় পৌঁছান তিনি। এর কিছু সময় পর সকাল ৭টা ২০ মিনিটে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।


আমাদের কাগজ/এমটি