আমাদের কাগজ,কক্সবাজার প্রতিনিধিঃ দেশে জঙ্গি তৎপরতা দিনে দিনে বাড়ছে। এবার নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
তথ্য অনুযায়ী,কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৩ জানুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালায় র্যাব।
তিনি জানান, অভিযানের একপর্যায় আমরা তাদের আটক করি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম জানান, সোমবার(২৩ জানুয়ারি) ভোরের অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত,গত বছর নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুই অর্থদাতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছিল র্যাব। (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করেছিলেন র্যাব।
আমাদের কাগজ/এমটি


















