জাতীয় ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৮

মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ইস্যুর বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হলে পরে জানানো হবে। প্রধানমন্ত্রী জাপান সফরের এখন দিনক্ষণ ঠিক হয়নি।

আমাদেরকাগজ/এইচএম