জাতীয় ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২২

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভব পৌঁছেন তিনি।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা উপস্থিত রয়েছেন। আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর দায়িত্ব নেবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

আমাদেরকাগজ/এইচএম