জাতীয় ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫১

গুলশানে আগুন: ভবনে আটকা পড়েছেন অনেকেই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৬টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমাদেরকাগজ/এইচএম