আমাদের কাগজ রিপোর্ট: ঔপনিবেশিক ধ্যান-ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের কর্মকর্তাদের গণমুখী হওয়ার তাগিদও দিয়েছেন সরকারপ্রধান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। সে দায়িত্ব বর্তায় নবীন কর্মকর্তাদের ওপর।
অবৈধ ক্ষমতা দখলকারীরা সব কিছু ধ্বংস করে দিয়ে যায় জানিয়ে শেখ হাসিনা বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা থাকে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জন্য কাজ করে। সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
আমাদের কাগজ/টিআর


















