জাতীয় ১৩ মার্চ, ২০২৩ ০৪:২৪

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ প্রতি বাড়ের মত এবারও অফিস কার্যক্রমে ভিন্নতা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ মার্চ) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি অনুমোদন দেয়া হয়। 

যাতে বলা হয়েছে, এবার রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্রবার ও শনিবার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনানুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থে‌কে রমজান মাস শুরু হ‌বে। রোজা শুরুর দিন থে‌কে নতুন সূ‌চি‌তে অফিস চল‌বে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।’

আমাদের কাগজ/এমটি