আমাদের কাগজ ডেস্কঃ দুবাইয়ে সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।শনিবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে। তবে আরাভ যেহেতু ভারতীয় পার্সপোটধারী সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মন্ত্রী।
বাংলাদেশের পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান।
জানা যায়, সোনা ব্যবসায়ী আরাভ তিন বছর আগেও ভারতের বস্তিতে ছিলেন। মাত্র তিন বছর আগেও ভারতের বস্তি এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। খুনের আসামি হওয়ায় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। আশ্রয় নেন কলকাতার পাশে ইন নারায়ণপুর বস্তিতে। ভাড়া নেন একটি বাসা।
পরে বাসার মালিক দম্পতিকে ভুয়া মা বাবা বানিয়ে তৈরি করেন নকল ভুয়া পাসপোর্ট।
সেখানকার স্থানীয়রা জানিয়েছেন, এখানকার কেউ জানতো যে সে ভাড়াটিয়া। প্রথম দিকে তেমন বাইরে বের হতেন না। তার কাছে তেমন টাকাও ছিল না। তবে বাড়ির মালিকও তার ব্যপারে তেমন কিছু জানতেন না।
স্থানীয়রা আরও জানায়, মালিক জাকির ও তার স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলে বাবা-মা সাজিয়ে স্ত্রী এবং নিজের ভুয়া পাসপোর্ট তৈরি করেন আরাভ। সেই পাসপোর্ট ব্যবহার করে পাড়ি জমান দুবাই।
আমাদের কাগজ /এমটি

















