জাতীয় ২৩ মার্চ, ২০২৩ ১২:৩২

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাই। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ায় আজ বুধবার রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ১১টা ২ মিনিটের দিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’

তিনি আরও বলেন, ‘এ দুর্টনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় সোহাগ পরিবহনের বাসটিতে চালক ও হেলপার ছিলেন। এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আমাদেরকাগজ/এইচএম