আমাদের কাগজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। আমাদের রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে । তিনি বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি।
বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আমাদের কাগজ/এমটি




















