জাতীয় ৭ মে, ২০২৩ ০১:৩৫

তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১/১১ এর মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি। তিনি বলে, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়।

রোববার (৭ মে) বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের জানান, তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র ও বৈশিষ্ট্য ছিল- সেটার সম্পূর্ণ বিরোধী অবস্থানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে জেতানোর নিশ্চয়তা দিতে পারবে- এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তারা।

আমাদের কাগজ/এমটি