জাতীয় ১২ মে, ২০২৩ ০৬:১৭

শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছেন : এস এম কামাল

নিজস্ব প্রতিবেদক : মহানগর ছাত্রলীগের নৌকার পক্ষে গণসংযোগপূর্ব পথসভায় জনাব এস এম কামাল হোসেন বলেন, " গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, দোড়গোড়ায় সাস্থ্যসেবা, ১৮০০০ কমিউনিটি ক্লিনিক,  বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী,মুক্তিযোদ্ধা ভাতার কলেবর বৃদ্ধি৷ ৫৬০ টি মডেল মসজিদ। ৩৫ লক্ষ ভূমিহীনদের জন্য গৃহ নির্মান এবং প্রদান ৷ 
 
করোনায় গার্মেন্টস শ্রমিকদের ৫০০০ কোটি টাকা প্রণোদনা,  বিএনপি জামাতের সময় যে গামের্ন্টস শ্রমিকদের ১৬০০ টাকা তাদের নূন্যতম মজুরি ছিল এখন সেখানে  ৮০০০ টাকা , নারী গামের্ন্টস শ্রমিকদের জন্য হোস্টেলের ব্যবস্থা , অসহায় কমর্ক্ষম শ্রমিকদের বিশেষ অনুদানের ব্যবস্থা, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম, সততার কারণে আজকে বাংলাদেশের গামের্ন্টস খাতে সারাবিশ্বে দ্বিতীয়৷ বিশ্ব সংকটের ভিতর ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে  স্থিতিশীল অবস্থায় আছে।  বিএনপি জামাতের আমলে যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, জংগীবাদ, সন্ত্রাস ও দুনীতির বাংলাদেশ, সেই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ উন্নয়নের রোল মডেল৷ 

সেই বিএনপি আজকে গণতন্ত্রকে হত্যা করার জন্য বাংলাদেশকে আবার অকাযর্কর পাকিস্তান বানানোর স্বপ্নে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার এবং ষড়যন্ত্র করছেন এবং ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যায় সেই ব্যাপারে ষড়যন্ত্র করছেন নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করার জন্য । 

জনাব এস এম কামাল হোসেন বলেন, "২৫ তারিখ  নৌকার বিজয়ের পাশাপাশি সকল ভোটার রা ভোট কেন্দ্রে যাতে  যায় সেই ব্যাপারে সচেতন থাকার জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সহিত অনুরোধ করতে হবে যাতে ভোটকেন্দ্রে যায় এবং ২৫ তারিখ বিজয় সুনিশ্চিত করার মাধ্যমে জিয়া মোস্তাকদের অনুসারীদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে। এই পথসভায় কাপাশিয়ার সাবেক ছাত্রনেতা  উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি  আফজাল হোসেন রিপন, তরুণ নেতা রকিব সরকার উপস্থিত ছিলেন। 
  
মহানগর ছাত্রলীগের সভাপতি  মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে, সঞ্চালক হিসেবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক  শেখ মোস্তাক আহমেদ কাজল উপস্থিত ছিলেন। এরপর জননেতা এস এম কামাল মেট্রো থানার অধীন ২৪ এবং ২৮ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন ৷  মেট্রো থানার প্রেসিডেন্ট ওয়াজউদ্দিন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদেরকাগজ / এইচকে