জাতীয় ১১ জুন, ২০২৩ ০৪:২৪

রোহিঙ্গা ইস্যু: প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:  রোহিঙ্গা ইস্যুতে  প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। 

আজ রোববার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের বরাতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উপস্থিত আছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান, ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভোসি, কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম আল- দুফাইরী ছাড়াও তুরষ্ক, ফিলিস্তিন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতারের রাষ্ট্রদূত ছাড়াও জাতিসংঘ, বিশ্ব খাদ্য সংস্থা ও আন্তর্জাতিক প্রত্যাবসন সংস্থার উচ্চ পদস্থ প্রতিনিধিরা। 

 

আমাদের কাগজ/টিআর