নিজস্ব প্রতিবেদক: প্রায় এক ঘন্টার চেষ্টায় রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এ ঘটনায় মোশারফ হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে কাজ করা আমাদের টিমের কাছ থেকে ম্যাসেজ পেয়েছি, একজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে আমাদের সার্চ অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৫ মিনিটে শাহজাহান রোডের ১১তলা ভবনের ৫ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আমাদেরকাগজ/এইচএম




















