নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র দীর্ঘদিনের সংগ্রামের ফসল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, বরং এটি দীর্ঘদিনের সংগ্রামের ফসল বলে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনকালে সরকারপ্রধান এ কথা বলেন।
এ দিন ফিতা কেটে ভবনে প্রবেশের পর নতুন কার্যালয়ের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনির্মিত কার্যালয়ের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ জন্য স্মার্ট অফিসও দরকার। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় সংসদ ভবনকে আগের চেয়ে আরও বেশি গোছানো সম্ভব হয়েছে। যা দেশের কাজে লাগবে।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র একদিনে আসেনি, এটি দীর্ঘদিনের সংগ্রামের ফসল। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতার ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম


















