জাতীয় ১৭ জুলাই, ২০২৩ ০৩:৩৭

ভোটকেন্দ্রে হিরো আলমকে ধাওয়া

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক:  স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের মাঠে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন, কীভাবে হারায় দেখবেন। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম এসব কথা বলেন। 

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট হচ্ছে কাগজের ব্যালটে।

আমাদেরকাগজ/এমটি