জাতীয় ৩ আগস্ট, ২০২৩ ০৫:৫৫

আবারও ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সপ্তমবারের মতো নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ/পুনর্নিয়োগ দেওয়া হলো।

২০০৯ সালে প্রথমবার ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ পান তাকসিম এ খান। পরে পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।


আমাদেরকাগজ/এইচএম