জাতীয় ২ আগস্ট, ২০১৯ ০৩:১১

মেয়রের তথ্য ভুল প্রমানিত, পাওয়া গেলো ডেঙ্গু রোগীর সন্ধান

ডেস্ক রিপোর্ট।।

বৃহস্পতিবার(১ আগিস্ট) স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সমন্বয় সভাইয় মেয়র সাইদ খোকন,  রাজধানীর ১৪, ১৮, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৫ ও ৫৬ নম্বরসহ ১১টি ওয়ার্ড এবং জিগাতলা, হাজারিবাগ কামরাঙ্গীরচর, ঢাকা কলেজ এলাকা, নিউ মার্কেট, লালবাগ, নবাবপুর, গণকটুলী, ইসলামবাগ, বংশাল, ইংলিশ রোড, পূর্ব জুরাইন এলাকাগুলো ডেঙ্গুমুক্ত বলে দাবি করেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।

তবে মেয়রের দাবি করা তথ্য সঠিক নয়। ঢাকার শাখারীবাজার অর্থ্যাৎ ৪২ নং ওয়ার্ডে বেশ কয়েকজন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে।

এছাড়া শাখারী বাজারের কাছে ইসলামপুরেও পাওয়া গেছে ডেঙ্গু রোগী। বংশাল থেকেও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। পুরান ঢাকার এই হাসপাতালেই ভর্তি আছে ৫০ এর অধিক ডেঙ্গু রোগী।