জাতীয় ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪০

খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

ইন্টারনেট

ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পরিবারের পক্ষ থেকে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত (মঙ্গলবার)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি করা হয়।

এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, লিভার ও কিডনি সমস্যা আরও জটিল হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার চিকিৎসকেরা শঙ্কিত।

উল্লেখ্য, এর আগে, নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। ভর্তি হওয়ার পর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আমাদেরকাগজ/এমটি