নিজস্ব প্রতিবেদক।।
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশের সাথে সাথে সম্রাটের অনুসারীদের মধ্যে আবেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
একাধিক যুবলীগের কর্মীদের বিচ্ছিন্নভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আশে পাশে ঘুরাঘুরি করতে দেখা যায়।
এসময় একজনের সাথে কথা হলে তিনি বলেন, ভাই ভিতরে জীবন মরনের সাথে লড়ছেন। এই অবস্থায় কিভাবে বাসায় থাকি বলেন। ভাইকে সব সময় আমাদের বিপদে পাশে পেয়েছি। আর আজ ভাইয়ের বিপদে থাকবো না, এটা হয়। যুবলীগ করি ভাইয়ের আদশে। ভাই আমাদের নেমকহারামই শেখায়নি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে সম্রাটকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে সিসিইউ তে রাখা হয়েছে এবং সম্রাটের অবস্থা সংকটাপন্ন।
তবে পরীক্ষা-নিরিক্ষার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে- এমনটি জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমান।


















