ডেস্ক রিপোর্ট
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত গুটিকয়েক কর্মীর অপকর্মের ভার নেবে না ছাত্রলীগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দলের পরিচয়ে যারা অপকর্ম করছে তাদের প্রশ্রয় দেয়া হচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল ও প্রশাসন। জামায়াত-শিবির বা ভিন্ন মতের কেউ হলেই তাকে হত্যা করতে হবে এর কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
ফাহাদ হত্যার পরও বুয়েটের উপাচার্য কেন ক্যাম্পাসে আসেননি এ প্রশ্নে জবাবে ওবায়দুল কাদের বলেন, উপাচার্য অসুস্থ থাকায় ক্যাম্পাসে আসেননি। এটা তার দায়িত্বে অবহেলা নয়।




















