জাতীয় ১৯ অক্টোবর, ২০২৩ ১২:৪২

১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

আমাদের কাগজ ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু ও বিভিন্ন মহাসড়কের ১৪টি ওভারপাস আজ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করবেন তিনি।

একই সঙ্গে ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও অবদান রাখবেন এই সরকারপ্রধান।

১৫০ সেতুর পাশাপাশি ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ : এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, সেতুগুলো ও ওভারপাস প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করবে।

আমাদেরকাগজ/এমটি