জাতীয় ২ নভেম্বর, ২০২৩ ০৭:৫৪

গুলশানে পাঁচ তারকা হোটেলে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের অবরোধ কর্মসূচিতে নারায়ণগঞ্জের আড়াইজাহারে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।

গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল আহম্মেদ (৫২), মো. ইফসুফ আলী ভুইয়া (৬৯), মো. মাসুম শিকারী (৪৫), হাবিবুর রহমান সেলিম (৪৮), মো. শফিউদ্দিন ভুইয়া (৫১), মো. শফিউদ্দিন ভুইয়া (৪৮), মো. মাসুকুল ইসলাম ওরফে রাজিব (৫৩), মো. শাকিল মিয়া (৪০), মো. আরমান মোল্লা (৪৬) ও মো. হাবিবুর রহমান (৫৪)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় নাশকতা ও সহিংসতা চালিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

র‍্যাব আরও জানায়, হামলা ও নাশকতার পর জড়িতরা রাজধানীর গুলশান ও পার্শ্ববর্তী বিভিন্ন পাঁচ তারকা হোটেল ও নামীদামী হোটেলে নিরাপদে আত্মগোপনের জন্য অবস্থান করে। এ সব তারকা হোটেলে অবস্থান করে তারা বিভিন্ন সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিল এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতায় সরাসরি অংশগ্রহণ করছিল।

আমাদেরকাগজ/এইচএম