জাতীয় ১২ নভেম্বর, ২০২৩ ০১:১৩

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশ সরকার উৎপাদন কার্যক্রমসহ প্রকল্পটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন । এদিন (রোববার) (১২ নভেম্বর) দুপুরে উদ্বোধন আনুষ্ঠানে যোগদান কর্মসূচীতে অংশ নেন প্রধানমন্ত্রী।

 সময় তিনি সার কারখানা উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম সিলমোহর অবমুক্ত করেন। এর আগে, নরসিংদী জেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা এটি।এরপর প্রধানমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কারখানাটি উদ্বোধন করেন।

এতে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার৷

নব নির্মিত পলাশ ইউরিয়া সার কারখানাটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব সার কারখানা। বর্তমানে দেশে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সার চাহিদা রয়েছে। কারখানাটিতে প্রায় বিশ লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে। এছাড়া এই প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে।

আমাদেরকাগজ/এমটি