জাতীয় ২৭ নভেম্বর, ২০২৩ ১১:৫৯

গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি 

আমাদের কাগজ ডেস্ক: দ্বাদশ নির্বাচন ঘিরে বিতর্ক হবে না, এমন ফলাফল চায় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে দেশ সংকটে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

তিনি বলেছেন,গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রাধান্য দিতে হবে বলে আক্ষ্যায়িত করেছেন। 

আজ সোমবার ২৭ নভেম্বর, সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনি আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হব। তবে আমরা অবশ্যই সফল হব। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট।

সিইসি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।

আমাদেরকাগজ/এমটি