নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে। সেটা আমরাই শুরু করেছি। পেঁয়াজের বীজ উৎপাদন আমরা শুরু করেছি। কোন কোন এলাকায় পেঁয়াজ আর সেগুলো আমরা খুঁজে বের করে কাজ করে যাচ্ছি। আগামীতে আমদানি করতে হবে না। আপনার যখন নিউজ করেন তখন তারাই লুকিয়ে রাখা পেয়াজ বের করে। বাজারে তার একটা প্রভাব আছে। সেজন্য দাম গুলো সামঞ্জস্য হয়। এগুলো বাস্তব কথা, আমি খোলামেলা কথা বলছি, লুকানোর কিছু নাই।
আজ (শুক্রবার) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনদিনের জার্মানি সফর সম্পর্কে জাতিকে অবহিত করতে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মার্চের দুর্ভিক্ষের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আছে। আমি আসার পর থেকে বারবার আমাকে বাধা দেওয়া, আমি যেন ক্ষমতা না যেতে পারি। ৭৫ এর জাতির পিতা হত্যাকে ধরেন না কেন? রাসেলকে তো তারা ছাড়েনি। কেন? ওই রক্তের কেউ বাংলাদেশ ক্ষমতা আসতে না পারে। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বেঁচে গেছি, তারপরও ফিরে আসে দায়িত্ব নিয়েছি। আমার চেষ্টায় হচ্ছে, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন সেটা পূরণ করা । সে ক্ষেত্রে ষড়যন্ত্র বারবার হচ্ছে। ভোটার অধিকার আন্দোলন মধ্যে আমরাই প্রতিষ্ঠিত করেছি। গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে এনেছে।
তিনি বলেন, নির্বাচন যাতে না হয় তার জন্য বিরাট চক্রান্ত ছিল আপনারা জানেন। ২৮ অক্টোবরের কথাটা চিন্তা করেন, ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস, এগুলো হঠাৎ করে করার কথা না, এগুলো পরিকল্পিতভাবে করা। যারা নির্বাচন বানচালার পক্ষে তারা যখন দেখল যে নির্বাচন কোনভাবে আটকাতে পারবেনা, তখন চক্রান্ত হলো জিনিসের দাম বাড়বে। তারপর সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করব। এটা তাদের পরিকল্পনার অংশ। এ চক্রান্তটা আছে। মাঘের শেষেও বৃষ্টি হলো, আবার ফাল্গুনের শুরুতে বৃষ্টি, আমের মুকুলগুলো আবার তরতাজ হয়ে উঠছে। খেতে কেবল ধানের চারা রোপন সেখানো সেচের প্রয়োজন হবে না বৃষ্টি হচ্ছে। খাদ্য পন্যের উৎপাদনে কোন অসুবিধা হবে না।
তিনি বলেন, আমরা তো যেহেতু সুযোগ পাই তখন আপনারা সব শ্রেণী পেশাে মানুষকে পার্লামেন্টে আনি।
- বঙ্গাব্দ, ২২ মার্চ ২০২৬ ইং, রবিবার
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
‘আগামীতে পেঁয়াজ আমদানী করতে হবে না’


















