নিজস্ব প্রতিবেদক: কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে বলে একটি খবর বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেলেও ভারতের অবস্থানরত বাংলাদেশের ডিবির টিম এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানে না।
কলকাতা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য জানান ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ।
তিনি বলেন, এমন একটি খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছি।
ডিবির প্রতিনিধি দলটি এখন সঞ্জীবা গার্ডেন্স এক ঘণ্টার দূরত্বের একটি জায়গায় অবস্থান করছে বলেও জানান তিনি।
আমাদের কাগজ/টিআর



















