জাতীয় ২৫ জুলাই, ২০২৪ ১০:২৭

ধ্বংসযজ্ঞ চালানোদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসতে হবে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
ধ্বংসযজ্ঞ চালানোদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসযজ্ঞ চালানো কারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তান্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।

আজ বৃহস্পাতিবার (২৫জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রােরেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র এ পৌছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে। দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছ্বল হতে পারে সেই চেষ্টাই করবো। এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশ সেটা ব্যর্থ হতে পারে না।  যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংসতে আসলে কোন ধরণের মানসিকতা। ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রো স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধংস করেছে তা মানতে পারছি না।

তার আগে কোটা বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের তান্ডবে মিরপুর-১০ এলাকার কিছু ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।