জাতীয় ৩ আগস্ট, ২০১৯ ০৯:৫৮

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ৫ আগস্ট 

ডেস্ক রিপোর্ট ।। 

ঈদুল আজহা পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। এদিন ১৪ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। টিকিট বিক্রি চলবে ৯ আগস্ট পর্যন্ত। ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে।

৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট দেওয়া হবে ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে। এ সকল তথ্য বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়।  

ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ২ আগস্ট পর্যন্ত বিক্রি হয় ১১ আগস্টের টিকিট।

এছাড়া যেসব যাত্রী আসন স্বল্পতার কারণে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারেনি। তাদের সুবিধার্থে ঈদযাত্রার শুরু হওয়ার দিন থেকে প্রতিটি ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে।