জাতীয় ১৩ আগস্ট, ২০২৪ ০৪:৪৮

বাতিল হতে পারে ১৫ আগস্টের ছুটি

নিজস্ব প্রতিবদেক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত আসতে পারে যেকোনো সময়।

মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ছুটি বাতিলের প্রজ্ঞাপন প্রস্তুত করে রাখা হয়েছে। ঊর্ধ্বতন সিদ্ধান্ত এলে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বা বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে।

এদিকে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

আমাদের কাগজ/টিআর