জাতীয় ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৪১

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়: শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তা তা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, "সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।" 

তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে।