জাতীয় ১৮ অক্টোবর, ২০১৯ ০৬:৩৪

বিজিবি-বিএসএফ গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।। 

রাজশাহীর চারঘাট সীমান্তে গোলাগুলির ঘটনায় ভারতের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 এসময় তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। 

গতকাল সকালে, চারঘাট সীমান্তে পদ্মানদীতে জেলেদের অনুপ্রবেশ নিয়ে ঘটনার সূত্রপাত।

বিজিবি বলছে, অবৈধভাবে মাছ ধরতে আসা কয়েকজন জেলেকে ছিনিয়ে নেয়ার জন্য সীমান্তের শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে বিএসএফের একটি দল। বিএসএফ শূন্য রেখা পেরিয়ে গুলি করলে আত্মরক্ষায় গুলি ছোড়ে বিজিবি। এই ঘটনায় এরই মধ্যে পতাকা বৈঠক করেছে দুই বাহিনী। 

বিএসএফের দাবি, বিজিবির গুলিতে মারা গেছে তাদের এক সদস্য।