জাতীয় ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫৬

শাহবাগে ৮ দফা দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সব অত্যাচারের প্রতিবাদে  শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এ সময় অন্তর্বতীকালীন সরকারের কাছে পেশ করা আট দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানায় তারা। 

শুক্রবার বেলা ৩টা থেকে এ অবরোধ শুরু হয়। হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৫০০ থেকে ৬০০ জন।

৮ দাবি সমূহ-
ক। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য “দ্রুত বিচার ট্রাইবুনাল” গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শান্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসের ব্যবস্থা করতে হবে।


খ। অনতিবিলম্বে “সংখ্যালঘু সুরক্ষা আইন” প্রণয়ন করতে হবে।


গ। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।


ঘ। সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।


ঙ। “দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন” প্রণয়ন এবং “অর্পিত সম্পত্তি প্রত্যার্পন” আইন যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।


চ। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি ছাত্রাবাস/ছাত্রীবাসে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।


ছ। সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে।


জ। শারদীয় দুর্গাপূজায় পাঁচ (০৫) দিনের ছুটির পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।


উল্লেখ্য বিক্ষোভ সমাবেশ শেষে তারা শাহবাগ মোড়ে বিকেল ৪ টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছে। বর্তমানে শাহাবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অত্র এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।