জাতীয় ৪ আগস্ট, ২০১৯ ০৫:৪০

অতিরিক্ত আইজিপি'র স্ত্রীর ডেঙ্গুজ্বরে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক ।। 

অতিরিক্ত আইজিপি জনাব শাহাবুদ্দীন কোরেশীর সহধর্মিনী সৈয়দা আক্তার (৫৪) আজ সকাল সাড়ে এগারোটায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

মিসেস সৈয়দা আক্তার গত ৩০ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলায় জন্মগ্রহণ করেন। রাজারবাগ পুলিশ লাইন্সের মেঘনা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন।

বিস্তারিত আসছে......